সিলেট ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সীমান্তে বিজিবির হাতে বিএসএফ জওয়ান আটক

News Room
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৫:১৬ অপরাহ্ণ
সীমান্তে বিজিবির হাতে বিএসএফ জওয়ান আটক

আওয়াজ ডেস্ক: অবৈধ অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উপল কুমার দাস নামের বিএসএফের এক সৈন্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিজিবি থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, অবৈধ অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উপল কুমার দাস নামের এক বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি।

দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. আরিফুল ইসলাম জানান, সকাল সাড়ে ১১টার দিকে এক বিএসএফ সদস্য গরু-ছাগল তাড়ানোর জন্য ভুল করে জিরো লাইন ক্রস করে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে। এ সময় তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, বিষয়টি বিএসএফের কর্মকর্তাদের জানানো হয়েছে। বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে ফেরত দেয়া হবে। আজ যেকোনো সময় পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হবে। সার্বভৈামত্বের প্রশ্নে বাংলাদেশের ভূখন্ডে প্রবেশ করায় তাকে আটক করা হয়েছে। একই সীমান্ত দিয়ে তাকে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

 

For more information

আরো দেখুন|