পুলিশ ও বিক্ষোভকারী সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন সাতাইশ সড়কে জড়ো হন ১৫০ থেকে ২০০ জন নারী-পুরুষ। তাঁরা প্রথমে সাতাইশ সড়কে চাকরির দাবিতে বিক্ষোভ করেন। পরে সেখান থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। একপর্যায়ে তাঁরা বিক্ষুব্ধ হয়ে সড়কসংলগ্ন প্রীতি গার্মেন্টস লিমিটেড ও ইস্ট-ওয়েস্ট কারখানায় ভাঙচুর চালানোর চেষ্টা করেন। পরে পুলিশ গিয়ে বোঝালে তাঁরা সড়ক থেকে সরে যান। এ সময় নিরাপত্তা বিবেচনায় প্রীতি গার্মেন্টস লিমিটেড কারখানায় ছুটি ঘোষণা করা হয়।