সিলেট ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

জেনেভা ক্যাম্পে অভিযান, মাদক কারবারি ‘পিচ্চি রাজা’সহ গ্রেফতার ৩২

News Room
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০২:১৯ অপরাহ্ণ
জেনেভা ক্যাম্পে অভিযান, মাদক কারবারি ‘পিচ্চি রাজা’সহ গ্রেফতার ৩২

আওয়াজ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‌্যাব-২ ও যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে। অভিযানে শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজাসহ ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে তিন নারী মাদক কারবারিও রয়েছেন।

 

র‌্যাব জানায়, অভিযানে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।রোববার (২৯ সেপ্টেম্বর) ভোরে জেনেভা ক্যাম্পে এ অভিযান শুরু করে র‌্যাব-২ ও যৌথ বাহিনী।

 

এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম।

 

তিনি বলেন, এ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, দুটি পিস্তল, ২০ রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযানে তিন নারী মাদক কারবারি ও শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজাসহ ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

For more information

আরো দেখুন|