উপদেষ্টা বলেন, নিজস্ব চাহিদা বিবেচনায় সরকার এ বছর ভারতে ইলিশ রপ্তানি করছে না। এ ছাড়া বিদ্যমান ডলার-সংকটের মধ্যেও সরকার পর্যাপ্ত পরিমাণ সার আমদানির মাধ্যমে সারের জোগান অব্যাহত রেখেছে। এই পরিপ্রেক্ষিতে প্রতিবেশী দেশগুলোয় ইলিশ ও সারের চোরাচালানের ঝুঁকি রয়েছে।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে নৈতিকতার ক্ষেত্রে স্খলন দেখা দিলেও কোস্টগার্ড এ ক্ষেত্রে ব্যতিক্রম। তারা নৈতিক মানদণ্ড বজায় রেখেছে ও অর্পিত দায়িত্বের ক্ষেত্রে ভালো নৈপুণ্য (পারফরম্যান্স) দেখিয়েছে। সে জন্য তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা।