দেশের বিভিন্ন জেলায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া মৌলভীবাজারে দুজন নিখোঁজ আছেন। মৃত ব্যক্তিদের মধ্যে ১০ কুমিল্লায়, চট্টগ্রামে ৫ জন, নোয়াখালীতে ৫ জন, কক্সবাজারে ৩ জন, ফেনীতে ১ জন, খাগড়াছড়িতে ১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন ও লক্ষ্মীপুরে ১ জন
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম, সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক (অপারেশনস ও পরিকল্পনা) ব্রিগেডিয়ার জেনারেল মো. আলিমুল আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসিবুল ইসলাম, লুৎফর রহমান প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারি-বেসরকারিসহ সব পর্যায় থেকে ত্রাণ বিতরণ অব্যাহত আছে। বন্যা আক্রান্ত জেলাগুলোতে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য কয়েকটি ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে।