তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ বলেন, ‘গণ–অভ্যুত্থানের সময় যেভাবে ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছিল; তাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। শহীদদের জন্যই আমরা বেঁচে আছি; বাক্স্বাধীনতা ফিরে পেয়েছি।’
রমজান আলীর পরিবার থেকে তাঁর বাবা ও ছোট বোন আজ মন্ত্রণালয়ে এসেছিলেন। উপদেষ্টা তাঁদের খোঁজখবর নেন এবং তাঁদেরসহ সব নিহত ব্যক্তির পরিবারকে মাসিক ভাতাসহ অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়ার অঙ্গীকার করেন।