মামলায় অভিযোগ করা হয়, ২০২৩ সালের ২৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়নের ভারারুয়া চৌমুহনীতে ছাত্রলীগ নেতা শরীফ হোসেনকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন প্রাণ গোপাল দত্তের নেতা–কর্মী ও সন্ত্রাসীরা। এ সময় তাঁর কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
মামলায় সাবেক সংসদ সদস্য প্রাণ গোপাল ছাড়াও উপজেলা কৃষক লীগের নেতা নাটিঙ্গী গ্রামের মো. মামুন, তাঁর ভাই আবু সুফিয়ান, ভারারুয়া গ্রামের জাকির মেম্বার, বরকরই গ্রামের আশেক এলাহী ওরফে আশু মেম্বার, রানীচরা গ্রামের মাছুম শিকদার, কৈকরই গ্রামের মো. নাজিমসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আটজনকে।