সিলেট ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

আল্লামা মামুনুল হক সিলেট আসছেন আজ

News Room
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৪, ১২:৪৬ অপরাহ্ণ
আল্লামা মামুনুল হক সিলেট আসছেন আজ

আওয়াজ ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত, আহতদের স্মরণ ও বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সিলেটের ঐতিহাসিক রেজিস্টারী মাঠে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে।

এতে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শায়খুল হাদিস আল্লামা মামুনুল হকসহ কেন্দ্রীয় স্থানীয় ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট উলামায়ে কেরাম।

সমাবেশ সফল করার জন্য সিলেটের সর্বস্তরের জনগনকে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হুসাইন, মহানগর সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম, জেলা সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম।

For more information

আরো দেখুন|