সিলেট , ,

তাসকিনের ৭ উইকেট, টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয়, বিশ্ব রেকর্ড করতে দিলেন না মোস্তাফিজ

News Room
প্রকাশিত January 2, 2025, 03:40 PM
তাসকিনের ৭ উইকেট, টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয়, বিশ্ব রেকর্ড করতে দিলেন না মোস্তাফিজ

তাসকিনের ৭ উইকেট, টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয়
ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
তাসকিন আহমেদকে বিশ্ব রেকর্ড করতে দিলেন না মোস্তাফিজুর রহমান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসের ইনিংসের শেষ বলে মোস্তাফিজকের আউট করলেই স্বীকৃত টি-টোয়েন্টি সেরা বোলিংয়ের বিশ্ব রেকর্ড করতেন দুর্বার রাজশাহীর পেসার তাসকিন। মোস্তাফিজ ঠেকিয়ে দেওয়ায় ১৯ রানে ৭ উইকেট  নিয়ে থামতে হলো বাংলাদেশের পেসারকে।  টি-টোয়েন্টি ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে ৭ উইকেট পেলেন তাসকিন।
বিশ্ব রেকর্ডটা মালয়েশিয়ার  সিয়াজরুল ইদরুসের। ২০২৩ সালে চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট পেয়েছিলেন মালয়েশিয়ান পেসার। ইদরুস ভাঙেন নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যানের রেকর্ড। ২০১৯ সালে ইংল্যান্ড ভাইটালিটি ব্ল্যাস্ট টি-টোয়েন্টিতে লেস্টারশায়ারের জয়ে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে ১৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন ডাচ অফ স্পিনার।
বিপিএলে সেরা বোলিংয়ে রেকর্ডে মোহাম্মদ আমিরকে পেছনে ফেলেছেন তাসকিন। ২০২০ সালে মিরপুরেই রাজশাহী রয়্যালসের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন খুলনা টাইগার্সে খেলা পাকিস্তানি ফাস্ট বোলার।
তাসকিনের রেকর্ডের পরেও আজ ঢাকা ক্যাপিটালস করেছে ৯ উইকেটে ১৭৪ রান।
(বিস্তারিত আসছে)

For more information

আরো দেখুন