পণ্যমূল্য পরিস্থিতি নিয়ে জানতে চাইলে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, এখনকার পণ্যমূল্য যে খুব খারাপ তা বলা যাবে না। সন্তোষজনক অবস্থায় নিয়ে আসা হয়েছে। আরও সুখকর করা যায় কি না, সেই চেষ্টাই করা হচ্ছে। উৎপাদক পর্যায়ে ১৮৫ টাকার সোনালি মুরগি ঢাকায় ২৪০ টাকায় বিক্রি হচ্ছে—এ বিষয়ে জানতে চাইলে সালেহ উদ্দিন আহমেদ বলেন, উৎপাদনকারীরা বলেছেন যে তাঁরা উৎপাদন বাড়াবেন। বিপণনেরও কিছু অব্যবস্থাপনা রয়েছে। এসব নিয়ে আলোচনা হয়েছে।