সিলেট ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

উন্নয়নকাজে স্বচ্ছতা ও মান নিশ্চিত করতে তৎপর সিসিক প্রশাসক।

Tareq Chowdhury
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ণ
উন্নয়নকাজে স্বচ্ছতা ও মান নিশ্চিত করতে তৎপর সিসিক প্রশাসক।

মোঃ তারেক জাহান চৌধুরী, সিলেট

সিলেট নগরের বিভিন্ন ওয়ার্ডে চলমান ও সমাপ্ত উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সোমবার (৬ এপ্রিল) সকালে তিনি নগরের ১৯, ২৭, ৩৩ ও ৩৬ নম্বর ওয়ার্ডে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি প্রকল্পগুলো কার্যাদেশ অনুযায়ী বাস্তবায়ন হচ্ছে কি না তা খতিয়ে দেখেন।

এ সময় সিসিক প্রশাসক বলেন, কার্যাদেশে উল্লেখিত শর্ত মেনে যথাযথভাবে কাজ সম্পন্ন করতে হবে। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। কাজের গুণগত মান বজায় রাখার পাশাপাশি নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রকল্পের কাজ শেষ করতে হবে।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি ১৯ নম্বর ওয়ার্ডে শাহ মিয়াজী মাজার থেকে দাদাপীর মাজার পর্যন্ত সম্পন্ন হওয়া বিটুমিন সড়ক সংস্কারকাজ পরিদর্শন করেন। পরে ৩৬ নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি থেকে চিশতিয়া মসজিদ হয়ে বালুচর নতুনবাজার মোড় পর্যন্ত সড়ক, ড্রেন ও বাউন্ডারি ওয়াল সংস্কার প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন।

এছাড়াও সিসিক প্রশাসক ৩৩ নম্বর ওয়ার্ডের নিপবন আবাসিক এলাকায় ছড়ার পাশ দিয়ে নির্মাণাধীন সড়ক ও রিটেইনিং ওয়াল প্রকল্প পরিদর্শন করেন। পাশাপাশি ২৭ নম্বর ওয়ার্ডের গোটাটিকর এলাকার ঈদগাহও ঘুরে দেখেন তিনি।

এ সময় সিসিকের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সহকারী প্রকৌশলী লিপু সিংহ ও সুমন চন্দ্র দে, সংশ্লিষ্ট ওয়ার্ডের উপসহকারী প্রকৌশলী ও কার্যসহকারীরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রকল্পের ঠিকাদার ও স্থানীয় এলাকাবাসীও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

For more information

আরো দেখুন