সিলেট ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে র‌্যাবের যৌথ অভিযানে গ্রেফতার ৩

News Room
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৩:০৬ অপরাহ্ণ
সিলেটে র‌্যাবের যৌথ অভিযানে গ্রেফতার ৩

 আওয়াজ ডেস্ক: সিলেট এসএমপির এয়ারপোর্ট থানাধীন সালিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯৯বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার সুন্দাউরা গ্রামের মৃত আব্দুর নুরের ছেলে মোঃ জসিম উদ্দিন (২৬) ও দরাকুল গ্রামের মৃত আব্দুল ছাত্তারের ছেলে মোঃ মিজান (২৯)-কে আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা মাদক বহনে ব্যবহৃত ১টি সিএনজিও জব্দ করা হয়।

এদিকে রোববার (৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার ওসমানীনগর থানাধীন গোয়ালা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬.০৫ কেজি গাঁজাসহ আরও ১জনকে গ্রেফতার করা হয়। এসময় তার সাথে থাকা ১টি পিকআপ জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি ঢাকার বাড্ডা থানার মো. টিপু শেখ এর ছেলে মোঃ কায়েশ শেখ (৪৬)।

পরবর্তী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত মালামাল সিলেট জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।