কাওসার আদিল ( ফ্রান্স ) :
ফ্রান্সে চলমান আন্দোলন নতুন করে উত্তেজনাপূর্ণ রূপ নিয়েছে। শনিবার ৩১ অক্টোবর প্যারিসসহ দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আন্দোলনকারীদের দাবি, শনিবারের কর্মসূচিতে সারা দেশে প্রায় পাঁচ লাখ মানুষ অংশ নিয়েছেন। বিভিন্ন দাবিতে রাজপথে নেমে আসা বিক্ষোভকারীদের কর্মসূচি একপর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে। কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থান নিতে দেখা যায়।
এদিকে আন্দোলন আরও বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে সংগঠনগুলো। আগামী মঙ্গলবার থেকে দেশজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষা খাতের নানা সমস্যা, শিক্ষক সংকট এবং অন্যান্য দাবি নিয়ে কর্তৃপক্ষের কাছ থেকে প্রত্যাশিত সমাধান পাওয়া যাচ্ছে না। তাই আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
শনিবারের সংঘর্ষের পর মঙ্গলবারের অবরোধ কর্মসূচি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
For more information
আরো দেখুন