সিলেট ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে নিখোঁজ হওয়ার ৬দিন পর, ভারতে লাশ

News Room
প্রকাশিত জুলাই ২০, ২০২৫, ০৫:২৬ অপরাহ্ণ
সিলেটে নিখোঁজ হওয়ার ৬দিন পর, ভারতে লাশ

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ থেকে নিখোঁজ হওয়ার ছয় দিন পর ভারতের করিমগঞ্জ থেকে আবদুল মালিক (৪২) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) রাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করে। পরে জকিগঞ্জ থানা-পুলিশের মাধ্যমে লাশটি তাঁর পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।

আবদুল মালিক জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের মৌলভী চক গ্রামের মিরাশি বাড়ির বাসিন্দা।

জানা গেছে, মালিকের ভারতে আত্মীয়স্বজন রয়েছে। তিনি প্রায়ই জকিগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যেতেন। পরিবার ধারণা করছে, গত ১৩ জুলাই তিনি করিমগঞ্জে স্বজনদের সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হন।

দুই দিন আগে করিমগঞ্জের কুশিয়ারা নদী থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে স্থানীয় থানা-পুলিশ। পরে করিমগঞ্জে থাকা মালিকের স্বজনেরা লাশটি শনাক্ত করেন। এর পর বিএসএফ বিজিবির মাধ্যমে লাশ হস্তান্তর করে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, শনিবার রাতে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

For more information

আরো দেখুন

SYLAWAZ24/05/SabbirMotion