সিলেট ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে চা বাগানে যুবককে পিটিয়ে হত্যা : আটক ৩

News Room
প্রকাশিত আগস্ট ৫, ২০২৫, ০৪:১৬ অপরাহ্ণ
সিলেটে চা বাগানে যুবককে পিটিয়ে হত্যা : আটক ৩

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের চা বাগানে ইমাম উদ্দিন (৩৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ আগস্ট) ভোররাতে এ ঘটনা ঘটে।

নিহত ইমাম উদ্দিন উপজেলার মেদি গ্রামের হরমুজ আলীর ছেলে।

স্থানীয়দের অভিযোগ, রাত আনুমানিক ৩টার দিকে চা বাগান কর্তৃপক্ষ তাকে চোর সন্দেহে আটক করে। পরে বাংলোর একটি অফিসকক্ষে নিয়ে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই মারা যান ইমাম।

খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ জাফলং চা বাগানের বাংলোর পাশের অফিসকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে।

এদিকে, হত্যার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা চা বাগানের ফটক ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি বলেন, ‘আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। কি কারণে তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’

For more information

আরো দেখুন