আওয়াজ ডেস্ক: সিলেটে নগরীর কোর্ট পয়েন্ট এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর।
বুধবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।
জানা যায়, কোর্ট পয়েন্ট এলাকায় মধুবন মার্কেটের পাশে স্থানীয় লোকজন এক ব্যক্তির মরদেহ দেখতে পেরে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
For more information
আরো দেখুন
SYLAWAZ24/05/SabbirMotion