সিলেট ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাহপরাণে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

News Room
প্রকাশিত জুলাই ১৭, ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ণ
শাহপরাণে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

 আওয়াজ ডেস্ক: সিলেটের শাহপরাণ (রহঃ) থানা এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করেছেন এক ব্যক্তি এমন অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৪ জুলাই ২০২৫ খ্রিঃ আনুমানিক রাত ১০টার দিকে পারিবারিক কলহের জেরে সফি আহমদ চৌধুরী সুমন (৪৮) তার স্ত্রী নিশাত ফাতেমা চৌধুরী (৩২)-কে এলোপাতাড়ি মারধর করেন। এতে স্ত্রী শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

এরপর ১৬ জুলাই ভোররাত ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে সুমন তার স্ত্রীর ফুফাতো ভাইকে ফোন করে জানান যে নিশাত ‘আত্মহত্যা করেছেন’। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে নিশাতকে মৃত অবস্থায় দেখতে পান। এ সময় তার কপাল, গলা, দুই হাতের তালু ও বাহুতে আঘাত ও কালচে জখমের চিহ্ন দেখা যায়। স্বজনদের অভিযোগ, হত্যার ঘটনা ধামাচাপা দিতে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করেন সুমন।

খবর পেয়ে শাহপরাণ (রহঃ) থানা পুলিশের একটি দল সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের স্বামী সফি আহমদ চৌধুরী সুমনকে (৪৮) গ্রেফতার করে পুলিশ। তিনি জকিগঞ্জ উপজেলার পরচক গ্রামের মৃত মহিউদ্দিন আহমদ চৌধুরী ও নাদিরা চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর আরামবাগ এলাকার ৭/২ রশিদ মঞ্জিলে বসবাস করছিলেন।

বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর শাহপরাণ (রহ.) থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

 

For more information

আরো দেখুন

SYLAWAZ24/05/SabbirMotion