হেলাল আহমদ,বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জে অর্থনৈতিক শুমারী ২০২৪ইং এর মূল শুমারি উপলক্ষে উপজেলা কমিটির পক্ষ থেকে অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১৯ শে নভেম্বর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিসংখ্যান অফিসের বাস্তবায়নে উপজেলা পরিষদের হলরুমে উক্ত অবহিত করন সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দের সভাপতিত্বে অবহিত করন সভায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বালাগঞ্জ, সঞ্জয় দেবনাথ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ,কে,এম আহাম্মদ উল্ল্যা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সালাহ উদ্দিন, বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আশিকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার জুয়েল আহমদ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, ডা.মোছা. নুরজাহান বেগম হাসি,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাইদুজ্জামান, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.জিল্লুর রহমান জিলু,বালাগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি মো. আমির আলী,প্রমুখ।
For more information
আরো দেখুন|