সিলেট , ,

প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

News Room
প্রকাশিত November 21, 2024, 02:37 PM
প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের কৈতকে গলায় ফাঁস লাগিয়ে আছমা বেগম (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। আছমা রাজনপুর গ্রামের কাতার প্রবাসী মিলাদ হোসেনের স্ত্রী। তার পিতার বাড়ি উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান মাঝপাড়া গ্রামে। বুধবার (২০নভেম্বর) দুপুরে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কৈতক এলাকার রাজনপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। জানা গেছে, দুপুরে পরিবারের লোকজনের অজান্তে বসতঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আছমা। তাৎক্ষণিক তার মৃত্যুর কারণ জানা যায়নি। খবর পেয়ে জাউয়াবাজার তদন্তকেন্দ্রের পুলিশের এসআই শফিকুর রহমান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

 

For more information

আরো দেখুন|