সিলেট ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথনে অংশগ্রহন করছেন সাংবাদিক ঈসা তালুকদার

News Room
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৩:০৪ অপরাহ্ণ
ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথনে অংশগ্রহন করছেন সাংবাদিক ঈসা তালুকদার

বাংলাদেশ আর্মির পরিচালনায় ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন প্রতিযোগিতা আগামী ৮ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে, ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, শিক্ষক ও সাংবাদিক ঈসা তালুকদার। তিনি কোম্পানিগঞ্জ উপজেলার উত্তর কলাবাড়ী গ্রামের কৃতিসন্তান। বর্তমানে সিলেট নগরীতে ফাজিলচিশত আ/এ বসবাস করেন। সিলেটের বিভিন্ন ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি বিজয়ী হোন।
০৮ ফেব্রুয়ারি-২০২৫ শনিবার ভোর ৪:৩০ টার সময় ৩০০ ফিট পূর্বাচল এক্সপ্রেস ওয়েতে নৌবাহিনী ঘাঁটি এর সামনে (কুড়িল ফ্লাইওভার থেকে ১.৫ কিঃ মিঃ) পূর্ব দিকে) থেকে ম্যারাথন প্রতিযোগিতা শুরু হবে।
পরে বেলা ১১ টায় নৌবাহিনী ঘাঁটির অভ্যান্তরে পুরস্কার বিতরণ মধ্যে দিয়ে সমাপ্তি হবে।
সিলেট থেকে ঈসা তালুকদার ছাড়াও শহীদ ডাঃ মঈন উদ্দিন জগিং ক্লাবের ৭ জন রানার অংশ নিচ্ছেন। তারা হলেন, ইসলামি ব্যাংকের কর্মকর্তা সাইফুর রহমান,অধ্যাপক মাশুক আহমেদ, ব্যবসায়ী আবুল কালাম, শিহাব চৌধুরী , ব্যবসায়ী আব্দুর রহিম, ব্যাংক কর্মকর্তা আব্দুল হক