সিলেট , ,

গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে জৈন্তাপুরে সভা

News Room
প্রকাশিত November 25, 2024, 02:05 PM
গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে জৈন্তাপুরে সভা

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদের হলরুমে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর উপজেলা পরিষদ আয়োজিত এই স্মরণসভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় সভার আনুষ্ঠানিকতা। পরে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্মরণসভার শুরুতে ছাত্র আন্দোলনে আহত জৈন্তাপুর উপজেলার তিনজনকে ফুল ও উপহারসামগ্রী দিয়ে সম্মাননা জানানো হয়। এই তিনজন হলেন- সিলেট নগরীতে আন্দোলন চলাকালে আহত দরবস্ত ইউনিয়নের ছৈয়া গ্রামের মো. হাবিবুল্লাহ শিকদার, একই ইউনিয়নের খলা ভাইটগ্রামের মো. নূরউদ্দিন ও নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত সারিঘাট ডৌডিক গ্রামের রঞ্জিত দে। পরে আহতদের মধ্য থেকে স্মরণসভায় জুলাই-আগস্টের বিভীষিকাময় সেই রাজপথের আন্দোলনের রোমহষর্ক মুহূর্তের বর্ণনা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত মো. হাবিবুল্লাহ শিকদার। আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম ও উপজেলা লাইফস্টক কর্মকর্তা ডা. হাসিন আহমদ চৌধুরী। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার অন্যতম সমন্বয়ক জুবায়ের আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) লিটন চক্রবর্তী, আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, উপজেলা প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ মিফতাহুজ্জামান, উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিক আহমেদ, ১নং নিজপাট ইউনিয়ন জামায়াতের আমির নাজিম আহমেদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মইনুল মুরসালিন রুহেল, দৈনিক জালালাবাদ পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি গোলাম সারওয়ার বিলাল, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুল ও কলেজের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলালসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা কর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। পরে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম।

 

 

For more information

আরো দেখুন|