সিলেট ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ওসমানীনগরে বাচ্চু মিয়ার লাশ উদ্ধার

News Room
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫, ০৭:২৫ অপরাহ্ণ
ওসমানীনগরে বাচ্চু মিয়ার লাশ উদ্ধার

গোয়ালঘর থেকে তিন সন্তানের জনকের লাশ উদ্ধার

 

সিলেটের ওসমানীনগর উপজেলায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার দয়ামীর ইউনিয়নের নিজ করুয়া গ্রামে নিজ গোয়ালঘর থেকে বাচ্চু মিয়া (৪৫) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। বাচ্চু মিয়া একই গ্রামের মৃত আবু সুফিয়ানের পুত্র এবং তিন সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাচ্চু মিয়ার স্ত্রী মনিরা বেগম গোয়ালঘরের তীরের সাথে তাঁর স্বামীকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে থাকতে দেখেন। তাঁর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ও প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।


প্রাথমিক ধারণা: আত্মহত্যা

 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনায়েম মিয়া বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত কারণ জানা যাবে।”

For more information

আরো দেখুন