সিলেট ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট সীমান্তে আড়াই কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ

News Room
প্রকাশিত জুলাই ২৩, ২০২৫, ০৩:৩২ অপরাহ্ণ
সিলেট সীমান্তে আড়াই কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ

স্টাফ রিপোর্টারঃ সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধীন বিভিন্ন বিওপি’র টহল দল মঙ্গলবার (২২ জুলাই) রাত এবং বুধবার (২৩ জুলাই) ভোরে এসব মালামাল জব্দ করে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের কালাইরাগ, বিছনাকান্দি, সংগ্রাম, উৎমা, সোনারহাট, পাথর কোয়ারি, বাংলাবাজার এবং পান্থুমাই বিওপি’র টহল টিম এসব অভিযান পরিচালনা করে।

অভিযানে ২ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৩২০ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করা হয়। এসবের মধ্যে রয়েছে-ঔষধ, ক্রিম, ফেসওয়াশ, চকলেট, সুপারি, গরু, জিরা, বিড়ি, ভিক্স, রেক্সোনা, বডি স্প্রে, মুভ অয়েন্টমেন্ট, গুড়া দুধ, শ্যাম্পু, অলিভ অয়েল, সাবান, টায়ার ইত্যাদি। এছাড়াও বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও শিং মাছ জব্দ করা হয়।

অভিযানকালে দেশের বিভিন্ন কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকাও জব্দ করে বিজিবি।

 

For more information

আরো দেখুন

SYLAWAZ24/05/SabbirMotion