সিলেট ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট এয়ারপোর্ট থানাধীন বুরজান চা বাগান থেকে ঝাণ্ডু-মুন্ডু খেলার সময় ১২ জুয়াড়িকে আটক করল মহানগর ডিবি পুলিশ

News Room
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫, ০৭:২১ অপরাহ্ণ
সিলেট এয়ারপোর্ট থানাধীন বুরজান চা বাগান থেকে ঝাণ্ডু-মুন্ডু খেলার সময় ১২ জুয়াড়িকে আটক করল মহানগর ডিবি পুলিশ

সিলেট এয়ারপোর্ট থানাধীন বুরজান চা বাগান থেকে ঝাণ্ডু-মুন্ডু খেলার সময় ১২ জুয়াড়িকে আটক করল মহানগর ডিবি পুলিশ

বুরজান চা বাগানে ডিবি পুলিশের অভিযান

 

সিলেট মহানগরীতে অবৈধ জুয়া খেলার বিরুদ্ধে অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার (৩০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বুরজান চা বাগান এলাকা থেকে ১২ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মহানগর গোয়েন্দা পুলিশের এই বিশেষ অভিযানে বুরজান চা বাগান উত্তর লাইন ফরিদ স্টোর নামক স্থান থেকে প্রকাশ্যে ঝাণ্ডু-মুন্ডু নামক জুয়া খেলার সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।


আটককৃতদের তালিকা ও আইনি প্রক্রিয়া

 

আটককৃত ১২ জন জুয়াড়ির তালিকা:

  • মাসুক আহমদ (৩৫)

  • স্বন্দীপ চাষা (২৭)

  • সুমন দেবনাথ (৩২)

  • ফরিদ আহমদ (২৮)

  • রহিম মিয়া (৪০)

  • খোকন মিয়া (৩৫)

  • সেবুল আহমদ (৫৫)

  • নজরুল ইসলাম (৩২)

  • রেদোয়ান আহমদ (৩০)

  • রুনু আহমদ (৪০)

  • মোঃ রাজু (৩৪)

  • মোহাম্মদ আলী (৫৫)

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “গ্রেফতারকৃত আসামীদের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

For more information

আরো দেখুন