সিলেট , ,

সিলেটে হোটেল কর্মচারী খুন, আসামী আব্বাসকে আদালতে সোপর্দ

News Room
প্রকাশিত July 14, 2025, 06:18 PM
সিলেটে হোটেল কর্মচারী খুন, আসামী আব্বাসকে আদালতে সোপর্দ

স্টাফ রিপোর্টারঃ সিলেট নগরীর কাজির বাজার এলাকায় চা দেরী হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে খুনের ঘটনায় প্রধান আসামী আব্বাসকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার এসআই শিপলু চৌধুরী। তিনি জানান, সোমবার দুপুরে হত্যা মামলার প্রধান আসামী আব্বাস মিয়াকে আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, সিলেটে হোটেলে চা দেওয়াতে দেরি হওয়াকে কেন্দ্র করে হোটেল কর্মচারী রুমন খুন হন। এই ঘটনায় রবিবার বিকেলে নগরীর কাজিরবাজার এলাকায় অভিযান চালিয়ে আব্বাস মিয়াকে গ্রেফতার করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানাপুলিশ।

 

For more information

আরো দেখুন

SYLAWAZ24/05/SabbirMotion