স্টাফ রিপোর্টার: সিলেটে পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর সময় ভারতীয় চিনিসহ এক যুবককে আটক করেছে মহানগরীর জালালাবাদ থানা পুলিশ। আটককৃত যুবক মো. ইসমাইল (৩৫) কোম্পানীগঞ্জ উপজেলার শিলেরভাঙ্গা গ্রামের শাহ আলমের ছেলে। আজ শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, ২১ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টার দিকে সিলেট সদর উপজেলার বাদাঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় চেকপোস্ট চলাকালে একটি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি সিগন্যাল দিলে সিগন্যাল অমান্য করে দ্রুত পলায়নের চেষ্টাকালে ইসমাইলকে আটক করা হয়। পরে গাড়ি তল্লাশি করে ৭ বস্তা ভারতীয় তৈরি চিনি উদ্ধার করা হয়। যার মূল্য অনুমান ৪২ হাজার টাকা। বিধি মোতাবেক অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
For more information
আরো দেখুন|