সিলেট ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে বিশ্ব বেতার দিবস পালন

News Room
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৪:১০ অপরাহ্ণ
সিলেটে বিশ্ব বেতার দিবস পালন

আওয়াজ ডেস্ক: সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, বাংলাদেশ বেতার বাংলাদেশের জন্য এটা বাংলাদেশিদের জন্য। বিশেষ কোন শ্রেণি, পেশা, ধর্ম বা বিশ্বাসের জন্য নয়। কাজেই রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানকে কিছু মানুষের জন্য উন্মুক্ত আর কিছু মানুষের জন্য রুদ্ধ করে দেওয়া সমীচীন হবে না। সকলের অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশ বেতার জাতির মুখপাত্র হিসেবে ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ বেতারের সিলেট আঞ্চলিক কেন্দ্রে বিশ্ব বেতার দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট বেতারের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিকের সভাপতিত্বে আলোচনা সভায় সিলেট বেতারের কর্মকর্তাবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। বিশ্ব বেতার দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ‘বেতার ও জলবায়ু পরিবর্তন’।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে সিলেট বেতার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এ আয়োজনের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। উদ্বোধন শেষে নগরীর মিরের ময়দানে অবস্থিত বেতার ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে পুনরায় বেতার ভবনে এসে শেষ হয়।

বিভাগীয় কমিশনার বলেন, বেতারের অনুষ্ঠানগুলোতে বৈচিত্র্য নিয়ে আসতে হবে। মানুষ যা জানতে চায়, যা শুনতে চায় তার সবকিছুই থাকতে হবে। প্রয়োজনে জনগণের কাছ থেকে প্রতিক্রিয়া নিতে হবে। পারফর্মারকে না দেখে শুধু কণ্ঠ শুনে মুগ্ধ হওয়ার বিষয়টি অসাধারণ উল্লেখ করে তিনি শিল্পী নির্বাচনে গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

For more information

আরো দেখুন