সিলেট , ,

সিলেটে ট্রাকের চাপায় প্রাণ গেল নারীর

News Room
প্রকাশিত November 25, 2024, 07:41 PM
সিলেটে ট্রাকের চাপায় প্রাণ গেল নারীর

স্টাফ রিপোর্টার: সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ট্রাকের চাপায় এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউপির মোল্লারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ঐ নারীর নাম পরিচয় জানা যায়নি। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ। খোঁজ নিয়ে জানা গেছে, স্বামীকে নিয়ে ঐ নারী সুনামগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে সদর উপজেলার মোগলগাও ইউপির মোল্লারগাঁও গ্রামে পৌঁছালে মোটরসাইকেলে থাকা ঐ দম্পতিকে ধাক্কা দেয় সুনামগঞ্জ থেকে আসা একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ঐ নারী। আহত হন স্বামীও। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।

 

 

For more information

আরো দেখুন|