সিলেট ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে করোনা শনাক্ত আরও ১ জন

News Room
প্রকাশিত জুন ১৮, ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ণ
সিলেটে করোনা শনাক্ত আরও ১ জন

স্টাফ রিপোর্টারঃ সিলেটে আরও একজনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) সন্ধান মিলেছে। সিলেটে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে তিনজন। করোনায় আক্রান্ত নতুন রোগী সিলেটের বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার বিকালে সিলেট বিভাগের স্বাস্থ্য বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক তথ্যে বিষয়টি নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজে নতুন করে একজন পুরুষ করোনায় শনাক্ত কয়েছেন। এখন পর্যন্ত সিলেটে ৩৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে ৩ জনের শরীরে করোনা ভাইরাসের সন্ধ্যান মিলেছে। সিলেটে শনাক্তের হার ৮.১১%।

এর আগে সোমবার পর্যন্ত সিলেটে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিলে দুইজন। বর্তমানে তারা সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক, যাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। আক্রান্তদের একজন নারী ও একজন পুরুষ। পুরুষটির বয়স ৮০ বছর এবং তার অবস্থাই সবচেয়ে গুরুতর।

For more information

আরো দেখুন