সিলেট ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে অটোরিকশা চালকদের সঙ্গে রিকশাচালকদের সংঘর্ষ

News Room
প্রকাশিত মে ২২, ২০২৫, ০৬:৪২ অপরাহ্ণ
সিলেটে অটোরিকশা চালকদের সঙ্গে রিকশাচালকদের সংঘর্ষ

স্টাফ রিপোর্টারঃ সিলেট নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিডিবি পয়েন্টে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা চালকদের সংঘর্ষ হয়েছে। এতে পণ্ড হয়ে গেছে পুলিশের অভিযান।

বৃহস্পতিবার (২২ মে) সিলেট নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিডিবি পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় দফায় দফায় প্রায় ঘণ্টাখানেক সড়কে অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকরা। এছাড়া বেশ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে ব্যাটারিচালিত রিকশাচালকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি গেটের পাশে পিডিবি পয়েন্টে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে অভিযান চালায় পুলিশ। এসময় কয়েকটি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়।

খবর পেয়ে মেডিকেল রোড, নবাব রোড, শামীমাবাদ ও বাগবাড়ি এলাকা থেকে শতাধিক ব্যাটারিচালিত রিকশাচালক এসে জড়ো হন পিডিবি পয়েন্টে। এসময় তারা পুলিশের অভিযানের প্রতিবাদ জানান। একপর্যায়ে তারা মেডিকেল-মদিনা মার্কেট রোড সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশের অভিযান পণ্ড হয়ে যায়।

অবরোধের সময় একটি সিএনজিচালিত অটোরিকশা চালককে মারধর করা হয়। এসময় আরও কয়েকজন অটোরিকশাচালক এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। পরে সিএনজিচালিত অটোরিকশা চালকরা জড়ো হয়ে সড়ক অবরোধ করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এসএমপির অতিরিক্ত কমিশনার (মিডিয়া) মোহামদ সাইফুল ইসলাম বলেন, ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করছিল। এসময় তারা প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করে। একপর্যায়ে অটোরিকশা চালকদের সঙ্গে সিএনজি চালকদের সংঘর্ষ হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।

For more information

আরো দেখুন