সিলেট , ,

সিলেটের নতুন বিভাগীয় কমিশনার রেজা-উন-নবী

News Room
প্রকাশিত November 26, 2024, 09:45 PM
সিলেটের নতুন বিভাগীয় কমিশনার রেজা-উন-নবী

স্টাফ রিপোর্টার: সিলেটের নতুন বিভাগীয় হিসেবে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (পদোন্নতিজনিত) (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবীকে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে খুলনা, রাজশাহী, ও চট্টগ্রাম বিভাগেও নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (সংযুক্ত) মো. ফিরোজ সরকারকে খুলনায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদকে রাজশাহীতে এবং স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (সংযুক্ত) ড. মো. জিয়া উদ্দীনকে চট্টগ্রামে বিভাগীয় কমিশনার নিযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম সাক্ষরিত প্রজ্ঞাপনে চার বিভাগীয় কমিশনার নিয়োগের তথ্য জানানো হয়।

 

 

For more information

আরো দেখুন|