সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

লামাবাজারে ড্রেনের ভিতর যুবক, উদ্ধারে ফায়ার সার্ভিস

News Room
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৩, ১০:১০ পূর্বাহ্ণ
লামাবাজারে ড্রেনের ভিতর যুবক, উদ্ধারে ফায়ার সার্ভিস

সিলেট মহানগরীর লামাবাজারের শরষপুর এলাকায় ড্রেনের ভিতর লুকিয়ে ছিল অজ্ঞাত এক ব্যক্তি। রবিবার (২৭ আগস্ট) দুপুরে ড্রেনের ভিতরে ঐ ব্যক্তি অবস্থান টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ড্রেনের স্ল্যাব ভেঙে ঐ ব্যক্তিকে উদ্ধার করে।

তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে ঐ ব্যক্তি মানসিকভাবে অসুস্থ।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে লামাবাজারের শরষপুর এলাকার একটি ড্রেনের ভিতর এক ব্যক্তির অবস্থান টের পান তারা। তবে সেই ব্যক্তির পরিচয় কেউ শনাক্ত করতে পারেননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘন্টাখানেক চেষ্টার পর তাকে উদ্ধার করা হয়।

তালতলা ফায়ার সার্ভিসের লিডার শহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। তাকে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।