বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ও টানা বৃষ্টিতে সিলেটের গোয়াইনঘাটে পাহাড়ি ঢলে নদ-নদী ও হাওরে পানি বাড়ছে। নিম্নাঞ্চলের রাস্তাঘাট তলিয়ে যেতে শুরু করেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার জানান, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ভারতের চেরাপুঞ্জিতে স্বাভাবিক মাত্রায় বৃষ্টি হলেও পাহাড়ি ঢলের প্রভাব পড়েছে। শুক্রবার সারী, গোয়াইন ও পিয়াইন নদীর পানি বিপৎসীমার নিচে থাকলেও ডাউকি নদীর পানি ছিল প্রায় সীমার কাছাকাছি। জাফলংয়ে পর্যটন স্পটের কিছু অংশ প্লাবিত হয়েছে সেখানকার সকল অস্থায়ী স্থাপনা সরানো হচ্ছে।
রাধানগর সড়কের কিছু অংশেও পানি উঠেছে, ফলে যান চলাচলে বিঘ্ন ঘটছে। হাওরের ধান ইতোমধ্যে কাটা শেষ হওয়ায় ধানের ক্ষতির আশঙ্কা নেই। তবে সীমান্তবর্তী এলাকার সবজি ও আউশ ধান ক্ষতির ঝুঁকিতে আছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি।
জাফলংয়ে পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ কাজ করছে এবং সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
For more information
আরো দেখুন