এইচএসসি পরীক্ষা ২০২৪ সালের প্রাইভেট পরীক্ষার্থীদের ক্ষেত্রে
(সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ প্রেরণ করবেন)
৪. ১৯৯৬ সালের আগে এসএসসি পাস করা প্রাইভেট পরীক্ষার্থীদের এসএসসি পাসের নম্বরপত্রের ফটোকপি (সংশ্লিষ্ট বোর্ড কর্তৃক যাচাইকৃত) এবং এইচএসসি পরীক্ষা ২০২৪-এর প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। (সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পরীক্ষার্থীদের তালিকা উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখা হতে সংগ্রহ করতে হবে)।
এইচএসসি পরীক্ষা ২০২৪ সালের সমতুল্য সনদধারী পরীক্ষার্থীদের ক্ষেত্রে
(সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ প্রেরণ করবেন)
৫. সমতুল্য সনদধারী পরীক্ষার্থীদের জেএসসি/সমমান (প্রযোজ্য ক্ষেত্রে) ও এসএসসি/সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র (নম্বর/গ্রেড প্রদান পদ্ধতির প্রমাণক কাগজপত্রসহ), ঢাকা শিক্ষা বোর্ডের সমতুল্য সনদ এবং এইচএসসি পরীক্ষা ২০২৪-এর প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে।