সিলেট , ,

প্রবাসী সাংবাদিক জাবেদ আহমদের পক্ষ থেকে রমজানের ফুডপ্যাক বিতরণ

News Room
প্রকাশিত March 16, 2024, 09:45 PM
প্রবাসী সাংবাদিক জাবেদ আহমদের পক্ষ থেকে রমজানের ফুডপ্যাক বিতরণ

সিলেটের আওয়াজ ডেক্স:
সিলেট অনলাইন প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য আমেরিকা প্রবাসী সমাজসেবী জাবেদ আহমদ এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের ফুডপ্যাক বিতরণ করা হয়েছে। বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেণীর রোজাদারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এর ধারাবাহিকতায় গত ১৬ মার্চ শনিবার সিলেটের কয়েকজন সাংবাদিক ও দক্ষিণ সুরমার পাঠান পাড়া এলাকার একজন হতদরিদ্র মহিলাকে এ রমজানের ফুডপ্যাক জাবেদ আহমদ এর পক্ষ থেকে বিতরণ করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফরোজ খান। রমজানে খাদ্য সামগ্রী রয়েছে ২৫ কেজি আতপ চাল, ৭ কেজি আলু, ২ কেজি চানা, ২ লিটার সয়াবিন তেল, ৩ কেজি পিয়াজ, ১ কেজি রসুন, ৩ কেজি ডাল ও ১ কেজি লবন। উল্লেখ্য, মাহে রমজানের আগ থেকে সাংবাদিক জাবেদ আহমদ ও তার পরিবারের পক্ষ থেকে কয়েক শতাধিক অসহায় ও বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি সাংবাদিক জাবেদ আহমদ ও তাঁর পরিবার সিলেটের বিভিন্ন মসজিদ-মাদ্রাসা সংস্কার কাজে সহযোগিতা করে যাচ্ছেন। জাবেদ আহমদ বলেন, আমি অসহায় মানুষদের সহযোগিতা করি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক যেন আমাকে আরও বেশি করে মানুষের সেবা করার তৌফিক দান করেন।