সিলেট , ,

সিলেটের জৈন্তাপুরে বিজিবি’র অভিযানে ১৮৩ পিস ইয়াবাসহ দুইজন আটক

News Room
প্রকাশিত April 20, 2025, 03:25 PM
সিলেটের জৈন্তাপুরে বিজিবি’র অভিযানে ১৮৩ পিস ইয়াবাসহ দুইজন আটক

সিলেটের জৈন্তাপুরে বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অভিযানে ১৮৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে আটক করা হয়েছে।

আটক হওয়া দুইজন হলেন, গোয়াইনঘাট উপজেলার বড়বন্দ গ্রামের মো নজরুল ইসলামের পুত্র মোঃ আশিক মিয়া(১৯) ও একই উপজেলার রাধানগর ( ভিত্রিখেল) গ্রামের মৃত বাবুল মিয়ার পুত্র মোঃ আনোয়ার হোসেন (২৭)।

১৯ বিজিবি সূত্রে জানা যায়, গত শনিবার (১৯শে এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলাস্হ লামাপাড়া ফেরীঘাট এলাকায় অভিযান চালায় ১৯ বিজিবির দায়িত্বাধীন জৈন্তাপুর বিওপির টহলটিম।

ওইদিন বেলা ১২:২০ ঘটিকায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক জৈন্তাপুর বিওপির নায়েব সুবেদার মো মুজিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় বিজিবির টহলটিম ফেরীঘাট এলাকায় তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সিলেটগামী একটি রানার মোটরসাইকেল আটক করে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে মটর সাইকেলের দুই আরোহী পালিয়ে যাওয়া চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বিজিবি’র টহলটিম মটর সাইকেল আরোহী আশিকের পকেট হতে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি নীল পলিথিন হতে ১৮৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৪ হাজার ৯০০ টাকা সমপরিমাণ। পরে শনিবার সন্ধ্যায় জব্দকৃত আলামত সহ আটক দুইজনকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান উক্ত ঘটনায় দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে পুলিশ পাহারায় আটক দুইজনকে আদালত প্রেরণের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জুবায়ের আনোয়ার পিএসসি বলেন,জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতা সহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে।

এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরো বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।

For more information

আরো দেখুন