সিলেট ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গোলাপগঞ্জে সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরমে

News Room
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৩:১১ অপরাহ্ণ
গোলাপগঞ্জে সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরমে

গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের বইটির খেয়াঘাট থেকে গাজী বোরহান উদ্দিন সড়কের সংযোগ বটের তল সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে আছে। খানা-খন্দে ভরা এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করছেন চরম দুর্ভোগের মধ্য দিয়ে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার হয়নি। বৃষ্টির মৌসুমে এর অবস্থা আরও করুণ হয়ে পড়ে। বিশেষ করে রোগী নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা গোলাপগঞ্জে ডাক্তার দেখাতে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, আমাদেরকে প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু খানা-খন্দে ভরা সড়কটিতে প্রায়ই যানবাহন অচল হয়ে পড়ে। রোগী নিয়ে হাসপাতালে যাওয়া যেন মহাদুর্ভোগ।

আরেকজন স্থানীয় ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তার বেহাল দশার কারণে আমাদের গ্রামে অতিথি বা দূরের আত্মীয়রা আসতে চান না। যদি দ্রুত এর সংস্কারকাজ হতো, তবে আমরা অনেক উপকৃত হতাম।

এলাকাবাসীর দাবি, দ্রুত বাঘা ইউনিয়নের বটের তল সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক।

গোলাপগঞ্জ উপজেলার প্রকৌশলী কামরুল ইসলাম বলেন, বাঘার বটের তলসহ গাজী বোরহান উদ্দিন সড়কের সংস্কারকাজ চলমান রয়েছে।

For more information

আরো দেখুন