সিলেট , ,

জুলাই হত্যাকাণ্ডের বিচার ও ৫ দফা দাবিসহ শাবিতে প্রতীকী গণস্বাক্ষর সংগ্রহ

News Room
প্রকাশিত November 26, 2024, 09:35 PM
জুলাই হত্যাকাণ্ডের বিচার ও ৫ দফা দাবিসহ শাবিতে প্রতীকী গণস্বাক্ষর সংগ্রহ

স্টাফ রিপোর্টার: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জুলাই হত্যাকাণ্ডের বিচার ও পাঁচ দফা দাবিতে ‘প্লাটফর্ম ফর জুলাই জাস্টিসের’ প্রতীকী গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এই গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়। এসময় তারা ৫ দফা দাবি তুলে ধরেন। দাবি সমূহ হলো- বিশেষ ট্রাইবুনাল গঠন করে জুলাই হত্যাকাণ্ডের বিচার করা, শহীদ (মিসিংসহ) ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা, রাষ্ট্রীয়ভাবে আহতের চিকিৎসা, পঙ্গুত্ববরণকারীদের ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিশ্চিত করা, স্বাধীনতা পরবর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠিত প্রতিটি ছাত্রহত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার করা, জুলাই শহিদের স্মরণে দেশব্যাপী স্মৃতিফলক নির্মাণ করে শহিদদের চেতনা সমুন্নত রাখতে বিচারবহির্ভূত হত্যা বন্ধ করা, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতসহ সকল নিপীড়নমূলক আইন বাতিল করা। পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সজীব আহমেদ বলেন, ‘জুলাই বিপ¬বের সময়ে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্তৃক চালানো গণহত্যার দ্রুত বিচার করতেই আমাদের এই আয়োজন।’

 

 

For more information

আরো দেখুন|