বুমরাকে নিয়ে অশ্বিন আরও বলেছেন, ‘আমরা চেন্নাইয়ের মানুষেরা বোলারদের অনেক সমাদর করি। চার থেকে পাঁচ দিন আগে সে (বুমরা) এখানে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিল। আমরা ওকে রজনীর মতো সম্মান দিয়েছি। চেন্নাইয়ের মানুষ বোলারদের দারুণভাবে সম্মান জানায়। সে একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। তাকেও একইভাবে সম্মান জানানো হয়েছে। এই মুহূর্তে যশপ্রীত বুমরাই ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার।’
২০১৮ সালে টেস্ট অভিষেক হয় বুমরার। এখন পর্যন্ত ৩৬ টেস্টে ২০.৭০ গড়ে ১৫৯ উইকেট নিয়েছেন তিনি।