সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বিসিবির অর্থ কমিটির পদ ফিরে পেলেন নাজমুল ইসলাম: সন্তুষ্ট বোর্ড, মিটল ক্রিকেটারদের সঙ্গে দ্বন্দ্ব

News Room
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৬, ০৬:০১ অপরাহ্ণ
বিসিবির অর্থ কমিটির পদ ফিরে পেলেন নাজমুল ইসলাম: সন্তুষ্ট বোর্ড, মিটল ক্রিকেটারদের সঙ্গে দ্বন্দ্ব

নানা নাটকীয়তার পর অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির গুরুত্বপূর্ণ পদ ফিরে পেয়েছেন পরিচালক এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের কঠোর আন্দোলনের মুখে তাকে শোকজ করা হলেও, তার দেওয়া জবাবে বিসিবি সন্তুষ্ট হওয়ায় তাকে স্বপদে বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত বোর্ড সভার সিদ্ধান্তে তিনি এই পদ ফিরে পান এবং এখন থেকে পুনরায় কমিটির সকল কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।

ঘটনার সূত্রপাত গত ১৪ জানুয়ারি, যখন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাজমুল ইসলাম বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেছিলেন যে, ক্রিকেটাররা না খেললে ক্ষতি তাদেরই হবে, বোর্ডের কোনো লাভ-ক্ষতি নেই। এমনকি ক্রিকেটারদের পেছনে খরচ করা কোটি কোটি টাকা ফেরত চাওয়ার বিষয়েও তিনি মন্তব্য করেছিলেন, যা ক্রিকেটারদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।

এই মন্তব্যের প্রতিবাদে ক্রিকেটাররা নাজমুল ইসলামকে অপসারণ না করা পর্যন্ত ক্রিকেট বয়কটের ডাক দেন। পরিস্থিতির চাপে বিসিবি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং প্রাথমিকভাবে ফিন্যান্স কমিটি থেকে অব্যাহতি প্রদান করে। যদিও নির্ধারিত ৪৮ ঘণ্টার পর তিনি শোকজের জবাব দিয়েছিলেন, তবে ডিসিপ্লিনারি কমিটির কাছে তার ব্যাখ্যা সন্তোষজনক মনে হওয়ায় বোর্ড পুনরায় তাকে দায়িত্ব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

For more information

আরো দেখুন