সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বিপিএল এলিমিনেটর: শেষ বলের ছক্কায় রংপুরের বিদায়, কোয়ালিফায়ারে সিলেট টাইটান্স

News Room
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৬, ১০:২০ অপরাহ্ণ
বিপিএল এলিমিনেটর: শেষ বলের ছক্কায় রংপুরের বিদায়, কোয়ালিফায়ারে সিলেট টাইটান্স

১১১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিলেট টাইটান্স। ২৯ রানের মধ্যে ডেভিড মালান, তাওহীদ হৃদয়, লিটন দাস ও কাইল মেয়ার্স সাজঘরে ফিরলে তীব্র চাপের মুখে পড়ে দলটি। তবে স্যাম বিলিংস (২৯) ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের (১৮) ৫০ রানের গুরুত্বপূর্ণ জুটি সিলেটকে জয়ের পথে ফেরায়। শেষ ওভারে জয়ের জন্য সিলেটের প্রয়োজন ছিল ৮ রান। ফাহিম আশরাফের করা শেষ ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে সিলেটের বোলারদের তোপে পড়ে রংপুর রাইডার্স। মাহমুদউল্লাহ রিয়াদের ৩৩ এবং খুশদিল শাহর ৩০ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১১ রান সংগ্রহ করে তারা। সিলেটের হয়ে বল হাতে আগুন ঝরান খালেদ আহমেদ; তিনি একাই শিকার করেন ৪টি উইকেট। এ ছাড়া ক্রিস ওকস ও নাসুম আহমেদ দুটি করে উইকেট নেন। এই জয়ের ফলে শিরোপার লড়াইয়ে টিকে থাকল সিলেট, আর এক বছরের অপেক্ষা নিয়ে মাঠ ছাড়ল রংপুর রাইডার্স।

For more information

আরো দেখুন