কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথরে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক স্কুল শিক্ষার্থীর। নিহত স্কুল শিক্ষার্থীর নাম মাহদি হাসান (০৫) । বুধবার (১২ ফেব্রুয়ারি) ৩টার দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের টুকেরবাজার এলাকায় সড়ক পাড় হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহদি লক্ষ্মীপুর সদর উপজেলার জয়রামপুরের মামুনের ছেলে ও স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী বলে জানা গেছে।
প্রতক্ষদশী স্থানীয় ব্যবসায়ী মামুন চৌধুরী জানান, সিলেটগামী একটি পাথরবাহী ট্রাকের ধাক্কায় তার ডান হাতের বেশির ভাগ অংশ থেতলে রাস্তায় পড়ে যায়। আহত অবস্থায় তাকে প্রথম কোম্পানীগঞ্জ ৫০ শয্যা হাসপাতালে পরে ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়, চিকিৎসা চড়াকালীন রাত সাড়ে ৮ টার দিকে সে মারা যায়।
স্থানীয়রা জানিয়েছেন স্কুল শিক্ষার্থীসহ পিতা-মাতার সাথে বুধবার সাদা পাথর বেড়াতে মাহদি। ফেরার পথে টুকেরবাজারে একটি রেস্টুরেন্টে তারা খাওয়া-ধাওয়া করেন। ওই সময় মাহদি রাস্তার পাশের দোকান থেকে কোমল পানীয় কিনে রাস্তা পারাপারের সময় সিলেটগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। ধাক্কার পর ট্রাকের চাকার নীচের মাহদির একটি হাত পড়ে যায়। আহত অবস্থায় স্থানীয় ব্যবসায়ী মামুন চৌধুরী ও ইয়াহিয়া জাকারিয়া হাসপাতালে নিয়ে আসেন।
স্থানীয় ব্যবসায়ী ইয়াহইয়া জাকারিয়া বুধবার সন্ধার দিকে জানিয়েছেন মাহদির ডান হাতের বেশির ভাগ গাড়ী চাকার সাথে পিষে গেছে যা আছে তার অবস্থাও সঙ্কটাপন্ন। মাহদির পিতা মমিনুল হক মামুন জানান স্কুলের বার্ষিক বনভোজনে সাদা পাথর বেড়াতে এসেছিলেন। ভ্রমণ শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লক্ষ্মীপুর থেকে সিলেটে ঘুরতে আসা আহত শিক্ষার্থী মাহদি হাসান চিকিৎসাধীন মৃত্যুর পর তাঁর পিতা থানা এসেছে লাশটি বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতির জন্য। আমরা আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে।
For more information
আরো দেখুন
SYLAWAZ24/05/SabbirMotion