কোম্পানীগঞ্জ প্রতিনিধি: কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন এলাকার পাথর উত্তোলনের বিরুদ্ধে সিলেটের পরিবেশ অধিদপ্তর, কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ সিলেটের যৌথ উদ্যোগে বুধবার এক অভিযান পরিচালিত হয়।
অভিযানে শাহ আরেফিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ৭ টি শ্যালো মেশিন অকেজো করে পুড়িয়ে দেয়া হয় এবং অবৈধ ৬ টি স্টোন ক্রাশার মেশিন উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার।
এসময় কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কোম্পানীগঞ্জ উপজেলা ও সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অভিযানে বাংলাদেশ পুলিশ, রেলওয়ে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ সার্বিকভাবে সহযোগিতা করেন।
উল্লেখ্য শাহ আরেফিন এলাকার চাঁদাবাজির ঘটনায় সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের পক্ষ থেকে সেখানকার চাঁদাবাজি বন্ধে উদ্যোগ নেয়া হয়। এরই অংশ হিসেবে কর্তব্যে অবহেলা ও চাঁদাবাজির দায়ে সেখানে দায়িত্বরত ১৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
For more information
আরো দেখুন