সিলেট ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে জুলাই-আগস্ট মাস জুড়ে দেখানো ছাত্রলীগ নেতা আটক

News Room
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ
সিলেটে জুলাই-আগস্ট মাস জুড়ে দেখানো ছাত্রলীগ নেতা আটক

স্টাফ রিপোর্টারঃ সিলেটের কোম্পানীগঞ্জে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। মাস্ক পরে গোপনে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন করতে গিয়ে আটক হয়েছেন তিনি।

আটক শাহীন আহমদ (২৬) ছাত্রলীগের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের চামুরাকান্দি গ্রামের আসাদ আলীর ছেলে।

জানা যায়, জুলাই-আগস্ট মাস জুড়ে দাপট দেখিয়েছেন শাহীন আহমদ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হামলার ঘটনায় জড়িত ছিলেন তিনি। আন্দোলন চলাকালে বিভিন্ন সময় ছাত্রদের উপর হামলা চালিয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে শাহীনকে আটক করে।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, আটক শাহীনের বিরুদ্ধে ছাত্র-জনতার উপর হামলার প্রমাণ রয়েছে। তিনি জানান, আটক শাহীন আহমদকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

For more information

আরো দেখুন

SYLAWAZ24/05/SabbirMotion