স্টাফ রিপোর্টার: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামীলীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর গণ খুনি শেখ হাসিনা ভারতে বসে ইসকন ও সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের উসকানি দিয়ে দেশে একটি সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে। তাদের এই ঘৃণ্য চক্রান্তকে সফল হতে দেয়া যাবে না। সারাদেশের মানুষ দেখেছে একজন ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহিতার সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতারের পর চট্টগ্রামে একজন আইনজীবীকে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে। মসজিদে হামলা করা হয়েছে। আর এই সবকিছুর পেছনে দেশী ও বিদেশি ষড়যন্ত্র রয়েছে। দেশের সর্বস্তরের মানুষ যেকোনো মূল্যে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করবে ইনশাআল্লাহ। বুধবার বিকেলে সিলেটের আদালতপাড়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সিলেট ইউনিটের উদ্যোগে চট্টগ্রামে সন্ত্রাসীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের খুনিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি আরো বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলেই বাংলাদেশের নাগরিক। এই দেশ আমাদের সবার। আমরা সম্প্রীতির সাথে বসবাস করি। তাই যেকোনো ষড়যন্ত্র ও উষ্কানির ফাঁদে পা দিয়ে সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্ট না করার জন্য সকলের প্রতি আহবান জানাই। সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডোকেট আশিক উদ্দিন আশুকের সভাপতিত্বে ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জিপি শামীম আহমদ সিদ্দিকী, সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের পিপি শাহ আশরাফুল ইসলাম, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) এডভোকেট সাঈদ আহমদ, সাইবার ট্রাইব্যুনালের পিপি মোহাম্মদ এজাজ উদ্দিন,জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট কামাল হোসেন, এডিশনাল পিপি আল বসলাম মুমিন, জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট মোস্তাক আহমদ, এডিশনাল পিপি এডভোকেট ওবায়দুর রাহমান ফাহমী প্রমুখ।
For more information
আরো দেখুন|