সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ওয়েস্ট ইন্ডিজ পেসার শ্যানন গ্যাব্রিয়েল

News Room
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৪, ১২:৫৪ অপরাহ্ণ
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ওয়েস্ট ইন্ডিজ পেসার শ্যানন গ্যাব্রিয়েল

আওয়াজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শ্যানন গ্যাব্রিয়েল। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষিক্ত এই ক্রিকেটার আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৮৬টি। এর মধ্যে টেস্ট ম্যাচ ৫৯টি, ২৫টি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন ২টি।

সাদা পোশাকের ক্রিকেটেই মূলত ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিয়মিত খেলেছেন গ্যাব্রিয়েল। টেস্টে লর্ডসে ২০১২ সালে অভিষেক হওয়ার পর থেকে ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গ্যাব্রিয়েল।

৫৯ টেস্টে ৩২.২১ গড়ে উইকেট নিয়েছেন ১৬৬টি। ৫ উইকেট পেয়েছেন ছয়বার। ২০১৮ সালের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে মিলিয়ে ১৩ উইকেট নিয়েছিলেন গ্যাব্রিয়েল। যা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ সেরা বোলিং ফিগার। গ্যাব্রিয়েল সর্বশেষ টেস্ট খেলেছেন ভারতের বিপক্ষে, গত বছরের জুলাইয়ে।

টেস্ট ক্যারিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৩৭ টি উইকেট নিয়েছেন গ্যাব্রিয়েল। বাংলাদেশের বিপক্ষে উইকেট নিয়েছেন ৭ ম্যাচে ২৪টি। ২৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে গ্যাব্রিয়েলের উইকেট ৩৩টি। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৯ সালের জুলাইয়ে। আর সর্বশেষ টি-টোয়েন্টি ২০১৩ সালের জুলাইয়ে।

অবসর নেওয়া নিয়ে ইনস্টাগ্রামে গ্যাব্রিয়েল লিখেছেন, ‘গত ১২ বছরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নিজেকে উৎসর্গ করেছিলাম। ভালোবাসার ক্রিকেট সর্বোচ্চ পর্যায়ে খেলা আমাকে আনন্দ দিয়েছে। কিন্তু সব ভালো জিনিসের একটা শেষ আছে।’

নিজের ভবিষ্যৎ সম্পর্কে গ্যাব্রিয়েল বলেছেন, ‘সামনে আমার পরিকল্পনা হচ্ছে নিজের দেশকে (ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো) প্রতিনিধিত্ব করে যাওয়া। ক্যারিয়ারে যে আগ্রহ ও ভালোবাসা নিয়ে দলের প্রতিনিধিত্ব করেছি, সেভাবে সারা দুনিয়ার ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে প্রতিনিধিত্ব করা।’

 

For more information

আরো দেখুন|

Summary
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ওয়েস্ট ইন্ডিজ পেসার শ্যানন গ্যাব্রিয়েল
Article Name
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ওয়েস্ট ইন্ডিজ পেসার শ্যানন গ্যাব্রিয়েল
Description
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শ্যানন গ্যাব্রিয়েল। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষিক্ত এই...
Author
Publisher Name
sylheterawaz
Publisher Logo