সিলেট , ,

এসএমপির ৬ থানার কার্যক্রম চালু

News Room
প্রকাশিত August 8, 2024, 03:07 PM
এসএমপির ৬ থানার কার্যক্রম চালু

স্টাফ রিপোর্টার: পুলিশের একটি বড় অংশের ১১ দফা দাবিতে চলমান কর্মবিরতির মধ্যেও সিলেট মোট্টোপলিটন পুলিশের ৬ টি থানার কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। পাশাপাশি কোর্ট পুলিশের কার্যক্রমও চলছে।

বৃহস্পতিবার থেকে এসএমপির উত্তরের কোতোয়ালি, জালালাবাদ ও এয়ারপোর্ট থানার কার্যক্রম চালু হয়। এর আগে গতকাল বুধবার দক্ষিণের দক্ষিণ সুরমা, মোগলাবাজার ও শাহপরান থানার কার্যক্রম চালু হয়।

এসএমপির ডিসি (প্রসিকিশন) বিএম আশরাফুল উল্লাহ তাহের বিষয়টি নিশ্চিত করে সিলেটের আওয়াজকে জানান, থানায় আসা সেবাগ্রহীতারা এখন সকল সেবা পাচ্ছেন।

 

For more information

আরো দেখুন|