সিলেট , ,

জকিগঞ্জ ইউনিয়ন সদস্যের বাড়িতে ভয়াবহ ডাকাতি, আহত ৬

Stuff
প্রকাশিত December 13, 2023, 08:02 PM
জকিগঞ্জ ইউনিয়ন সদস্যের বাড়িতে ভয়াবহ ডাকাতি, আহত ৬

আওয়াজ প্রতিবেদক:: মঙ্গলবার (১২ই ডিসেম্বর) রাত অনুমানিক ২ টার সময় জকিগঞ্জ কাজলসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের(মরিচা গ্রাম) বর্তমান মেম্বার অজয় লস্করের বাড়িতে ভয়াবহ ডাকাতি ও নির্মম নির্যাতনের ঘটনা ঘটে ।

ডাকাতদল অজয় লস্করের ঘরের দরজা ভেঙ্গে রুমে ডুকেপড়ে। তখন পরিবারের নারী বৃদ্ধ শিশু সহ সবাইকে বেধে ফেলে এবং রড দিয়ে প্রহার করে।

স্থানীয়রা জানান, হট্টগোলের শব্দ শুনে পাশের বাড়ির লোকজন আসতে লাগলে ডাকাত গুলি করবে বলতে থাকে এবং এক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। প্রতিবেশি লোকজন অজয় মেম্বারের বাড়িতে ডুকতে না পেরে মসজিদের মাইকে মাইকিং করেন। লোকজন বিভিন্ন দিক থেকে আসতে শুরু হলে ডাকাতদল পালিয়ে যায়।

অজয় লস্কর বলেন, প্রায় ৭ বরি স্বর্ণ ও নগদ অর্ধ লক্ষ টাকা নিয়ে যায়। তিনি আরও বলেন তাদের পরিবারের গুরু তর আহত ১ জন সহ মোট ৬ জন আহত হয়ে চিকিৎসাধীন আছেন জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

উক্ত ঘটনায় অজয় লস্কর বাদী হয়ে মামলা দায়ের করেন এবং জকিগঞ্জ থানা পুলিশ দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন।