সিলেট , ,

সুস্থ হয়ে ঢাকায় ফিরলেন শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

News Room
প্রকাশিত November 8, 2026, 09:11 PM
সুস্থ হয়ে ঢাকায় ফিরলেন শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেট: হঠাৎ অসুস্থ হয়ে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন থাকা শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সুস্থ হয়ে ঢাকায় ফিরেছেন। রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে একটি ফ্লাইটে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

মন্ত্রীর সহকারী সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মন্ত্রী মহোদয় এখন অনেকটাই সুস্থ। এর আগে, চিকিৎসকদের পরামর্শে নিবিড় পর্যবেক্ষণে থাকার পর শনিবার রাতেই হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি। এরপর রাতে নগরীর কুমারপাড়ার নিজ বাসভবনে বিশ্রাম নেন এবং পরদিন সকালে ঢাকার পথ ধরেন।

উল্লেখ্য, গত শুক্রবার (৬ নভেম্বর) সকালে নিজ নির্বাচনী এলাকা সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ স্থলবন্দর ও অন্যান্য স্থান পরিদর্শনে গিয়ে হঠাৎ বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দ্রুত তাঁকে সিলেট নগরীর আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি কার্ডিওলজিস্ট ডা. শিশির বসাক ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক এই আকস্মিক অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় তাঁর পূর্বনির্ধারিত সব সফরসূচি বাতিল করা হয়েছিল।

For more information

আরো দেখুন