এক দিনের সফরে আজ সোমবার (২ নভেম্বর ২০২৬) সিলেটে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে তাঁর এই সিলেট সফর নির্ধারিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) মো. আশরাফুজ্জামান স্বাক্ষরিত ভ্রমণ বিবরণী সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬টায় ঢাকার নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন রিজভী। পরবর্তীতে সকাল ৭টা ১৫ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটযোগে (ফ্লাইট নং-৫৩১) তিনি সিলেটের এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। বিমানবন্দর থেকে সকাল ৮টা ১০ মিনিটে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবনে গিয়ে পৌঁছাবেন এবং সেখানে অবস্থান করবেন।
সকাল ৯টা ৩০ মিনিটে তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি বা বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠান শেষে দুপুর ১টা ৩০ মিনিটে উপাচার্যের বাসভবনে মধ্যাহ্নভোজ ও বিশ্রামে অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর বিকেল ৩টা ৪৫ মিনিটে ভিসি বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়ে বিকেল ৪টা ৩০ মিনিটে ঢাকার পথে সিলেট ত্যাগ করবেন।
এদিকে তাঁর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও প্রটোকল নিশ্চিত করতে জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে
For more information
আরো দেখুন